আপডেট : ২৬ September ২০২১
বরিশালের গৌরনদী উপজেলার টরকী গার্লস স্কুলের অষ্টম শ্রেণীর ছাত্রী কবিতা আক্তার হত্যার পাঁচ বছর পর মামলার ওয়ারেন্টভুক্ত ১নং আসামী আজাদ হোসেন কালুকে গ্রেপ্তার । ঢাকা হযরত শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সকালে গ্রেপ্তারকৃত কালুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। গ্রেপ্তারকৃত কালু গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের লালমিয়া হাওলাদারের পুত্র। গৌরনদী মডেল থানার এসআই কেএম আব্দুল হক জানান, ২০১৬ সালে স্কুল ছাত্রী কবিতা হত্যার পর লিবিয়ায় পালিয়ে যায় আসামী আজাদ হোসেন কালু। শনিবার সকালে লিবিয়া থেকে দেশে ফিরে কালু। বিমানবন্দরে কাগজ যাছাই-বাছাইয়ে কালুর বিরুদ্ধে হত্যা মামলার বিষয়টি জানতে পারেন ইমিগ্রেশন কর্মকর্তারা। পরবর্তীতে ইমিগ্রেশন থেকে গৌরনদী মডেল থানায় যোগাযোগ করা হলে ওইদিনই বিমানবন্দর থেকে কালুকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়। রোববার সকালে গ্রেপ্তার কালুকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১