বাংলাদেশের খবর

আপডেট : ২৬ September ২০২১

কলাপাড়ায় বিশ্ব নদী দিবস পালিত

প্রধান নদীগুলোর দখল, দূষণ রোধের দাবি


'মানুষের জন্য নদী' এই স্লোগানের মধ্য দিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় বিশ্ব নদী দিবস পালন করা হয়েছে।

বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা কলাপাড়া আঞ্চলিক শাখার উদ্যোগে আজ রোববার বেলা ১১টায় এ উপলক্ষে কলাপাড়া প্রেসক্লাব চত্ত্বরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

সমাবেশে বক্তব্য রাখেন কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মোঃ হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক এস এম মোশাররফ হোসেন মিন্টু, প্রভাষক নেছারউদ্দিন আহমেদ টিপু, মোস্তাফিজুর রহমান সুজন, বাপা কলাপাড়া সাধারণ সম্পাদক মেজবাহউদ্দিন মাননু  প্রমুখ।

বক্তারা কলাপাড়ার প্রধান আন্ধারমানিক, রাবনাবাদ, টিয়াখালী ও খাপড়াভাঙ্গা প্নদীগুলোর দখল দূষণ রোধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। একই সাথে নদী দখল করে তোলা যেসব স্থাপনা তালিকা প্রশাসনের পক্ষ থেকে করা হয়েছে তা উচ্ছেদ করার দাবি জানান।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১