বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০২১

বসত ঘরে নারীর অর্ধগলিত লাশ


টাঙ্গাইলের দেলদুয়ারে বসত ঘর থেকে রত্না বেগম (৫০) নামের স্বামী পরিত্যাক্ত নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার ডুবাইল ইউনিয়নের ডুবাইল উত্তর পাড়া থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিবারের দাবি, শারীরিক নির্যাতন করে হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটিয়েছে দুর্বৃত্তরা।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ১৮ বছর আগে স্বামী আবুল মিয়ার সঙ্গে ছাড়াছাড়ি হয় ডুবাইল গ্রামের মৃত নন্দ খানের মেয়ে রত্নার। এরপর থেকে পিত্রালয়েই অবস্থান করছিলেন রত্না।

পুলিশ ও স্থানীয়দের ধারনা, ৩/৪ দিন আগে নির্যাতন করে রত্নাকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় শনিবার রত্নার ছেলে রতন মিয়া বাদি হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন জানান, শুক্রবার রাতে অর্ধগলিত নারীর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে। লাশের শরীরের বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১