বাংলাদেশের খবর

আপডেট : ১৮ September ২০২১

রামেকে করোনায় আরও ৮ মৃত্যু


গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে করোনা ইউনিটের বিভিন্ন ওয়ার্ডে আরও আটজনের মৃত্যু হয়েছে।

আজ শনিবার (১৮ সেপ্টেম্বর) সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালে মারা যাওয়া আটজনের মধ্যে চারজন পুরুষ ও চারজন নারী। তাদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের তিনজন ও কুষ্টিয়ার একজন রয়েছেন। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফনের নির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানান, গত ২৪ ঘণ্টায় রামেকে নতুন ভর্তি হয়েছেন ২৫ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাতজন। রামেকের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে ৩৪ জন ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি রয়েছেন ৯৪ জন। গত ২৪ ঘণ্টায় মোট ২৪০ শয্যার বিপরীতে রোগী ভর্তি ছিলেন ১২৮ জন।

করোনা পরীক্ষা ও শনাক্তের বিষয়ে পরিচালক জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের পিসিআর মেশিনে ৭১টি নমুনা পরীক্ষায় সাতজন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এছাড়া মেডিকেল কলেজের পিসিআর মেশিনে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ১২ জনের করোনা শনাক্ত হয়েছে। পরীক্ষা বিবেচনায় রাজশাহীতে শনাক্তের হার ৬ দশমিক ৬৭ শতাংশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১