বাংলাদেশের খবর

আপডেট : ১৭ September ২০২১

বৃষ্টির পানিতে বিদ্যুতের তার, প্রাণ গেল ৪ জনের


নোয়াখালীর সোনাইমুড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একসঙ্গে চারজনের মৃত্যু হয়েছে। উপজেলার বজরা ইউনিয়নের শিলমুদ গ্রামে আব্দুর রহিম সুপার মার্কেটের সামনে জমে থাকা বৃষ্টির পানিতে পড়ে থাকা বৈদ্যুতিক তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চারজনের মৃত্যু হয়েছে।

শুক্রবার সন্ধ্যা ছয়টার দিকে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন-ওই মার্কেটের মালিক আব্দুর রহিম, মো. ইউসুফ, মো. সুমন ও মো. জুয়েল।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

বজরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মীরন অর রশীদও খবরের সত্যতা নিশ্চিত করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১