আপডেট : ১৭ September ২০২১
যশোরের বেনাপোল স্থল বন্দরে বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ পণ্য জব্দ করা হয়েছে। পণ্যগুলোর মধ্যে ভারতীয় ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি ও যন্ত্রাংশ রয়েছে। বৃহস্পতিবার বিকেলে এগুলো জব্দ করা হয়েছে। জব্দকরা পণ্যের মূল্য প্রায় কোটি টাকা। জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা জানতে পারেন বিপুল পরিমান আমদানী নিষিদ্ধ পণ্য খালাসের জন্য বন্দরে রাখা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে নজরদারী শুরু করে। এক পর্যায়ে কাস্টম কর্মকর্তাদের উপস্থিতিতে ৬টি ব্যাগেজে তল্লাশি চালানো হয়। তল্লাশিকালে বিপুল পরিমান ভারতীয় ওষুধ, মেডিকেল যন্ত্রপাতি ও যন্ত্রাংশ জব্দ করা হয়। এ সময় সঞ্জীবন রায় নামের একজনকে আটকও করা হয়। এসব পণ্যগুলো চট্রগ্রামের আগ্রাবাদে রহমান ট্রেডিংয়ের নামে ভারত থেকে আমদানি করা হয়েছে। কর্মকর্তারা জানান, এ সকল পণ্যের মূল্য প্রায় কোটি টাকা। পরে জব্দ করা মালামাল কাস্টম গোডাউনে পাঠিয়ে দেয়। বেনাপোল স্থলবন্দরে সরকারের এই সংস্থাটির কর্মকর্তাদের নজরদারি বাড়ানোর কারণে বন্দরে রাজস্ব আদায় দিন দিন বেড়েই চলছে এবং বেনাপোল স্থলবন্দরের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১