আপডেট : ১৭ September ২০২১
ঢাকার কেরানীগঞ্জে বর্ধিত সভার আয়োজন করেছে কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত ডক ইয়ার্ড শ্রমিক লীগ ও সি.এন.জি অটোরিকশা সংগঠন। গতকাল শুক্রবার বিকেল ৪টায় কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের প্রধান কার্যালয়ে এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক মোঃ সুজন মিয়ার সঞ্চালনায় ও কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সভাপতি কাওসার আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ম.ই মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদুর রহমান চৌধুরী ফারুক, দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামীলীগের আহবায়ক কমিটির সদস্য হাজী মোঃ রনি ও কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য ইমরাজ হোসেন সোহাগ। এ সময় আরো উপস্থিত ছিলেন কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের সহ সভাপতি হাজি মোঃ ফজলুর রহমান, সাংগঠনিক সম্পাদক মিঠু মিয়া, কোন্ডা ইউপি ৪ নং ওয়ার্ডের সদস্য মোঃ কামাল হোসেন। এ ছাড়া কোন্ডা ইউনিয়ন জাতীয় শ্রমিক লীগের ০৯ টি ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদক সহ কোন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১