আপডেট : ১৭ September ২০২১
জাতীয় ফুটবল দলের ইংলিশ কোচ জেমি ডে’কে ৩ মাসের জন্য অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। আজ বাফুফের ন্যাশনাল টিমস কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়েছে। তার জায়গায় সাফে দলের কোচ হিসেবে থাকবেন বসুন্ধরা কিংসের কোচ অস্কার ব্রুজন। তবে জেমি ডে’র বিদায় এখনো নিশ্চিত হয়নি বলে জানা গেছে। অস্কার ব্রুজোনের পারফরম্যান্স দেখেই জেমি ডে'র বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে। ১ থেকে ১৬ অক্টোবর মালদ্বীপে শুরু হবে সাফ চ্যাম্পিয়নশিপ। এই টুর্নামেন্ট দিয়েই বাংলাদেশ দলের কোচ হিসেবে যাত্রা শুরু হবে অস্কার ব্রুজোনের। ৮-১৭ নভেম্বর শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্টে খেলবে মালদ্বীপ, সিসেলস আইল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই সফরে বাংলাদেশ দলের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করবেন সত্যজিত দাশ রুপু।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১