আপডেট : ০৪ September ২০২১
হবিগঞ্জের মাধবপুরে শিশু ধর্ষণের অভিযোগে গেদু মিয়া নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। আজ সন্ধ্যায় দক্ষিণ বরগ এলাকা থেকে তাকে আটক করা হয়। সে দক্ষিন বরগ গ্রামের জাহাঙ্গীর মিয়ার ছেলে। গতকাল শুক্রবার রাতে একই গ্রামের ডুবাই প্রবাসী রফিকুজ্জামান সুমনের শিশু মেয়ে আইসক্রিম কিনতে গেদু মিয়ার দোকানে যায়। কিছুক্ষন পর শিশুটি কান্না করে তার মার কাছে এসে তাকে ধর্ষণের বিষয়টি বলে। আজ সকালে শিশুটিকে ডাক্তারি পরীক্ষার জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সন্ধ্যায় থানার এসআই মুমিনুল ইসলাম গেদু মিয়াকে আটক করে। মাধবপর থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, ধর্ষনের অভিযোগে একজন কে আটক করা হয়েছে। তবে ডাক্তারি পরীক্ষা ছাড়া ধর্ষন হয়েছে কিনা তা এই মূহুর্তে বলা যাচ্ছে না।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১