বাংলাদেশের খবর

আপডেট : ০১ September ২০২১

''বিয়ের প্রলোভনে' দুই সন্তানের জননীকে ধর্ষণ


টাঙ্গাইলের ধনবাড়ীতে বিয়ের প্রলোভন দেখিয়ে দুই সন্তানের জননী (২৬) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার চেয়ে ওই ভুক্তভূগী নারী ধনবাড়ী থানায় অভিযোগ দায়ের করছেন। ভোক্তভোগী নারী টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার ধোপাখালী ইউনিয়নের। ধর্ষণের অভিযোগে অভিযুক্ত এই ইউনিয়নের ধোপাখালী গ্রামের ছলিম উদ্দিন ওরফে সুমো’র ছেলে সেলিম মিয়া (৩৫)। সে এক সন্তানের জনক।

ভুক্তভোগী নারী জানান, তিন বছর আগে আমার স্বামীর সাথে ডিভোর্স হয়। তারপর থেকে আমি আমার দুই সন্তান নিয়ে বাবার বাড়ীতেই বসবাস করি। আত্মীয়র পরিচয়ে আমার সাথে সেলিমের পরিচয় হয়। সেখান থেকে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। প্রেমের কারণে সেলিম আমাকে বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যায়। এরই একপর্যায়ে সে আমাকে ধর্ষণ করে বিয়ের প্রতিশ্রুতি দেয় এবং আমাদের স্বামী-স্ত্রীর মতো সর্ম্পক গড়ে উঠে। সেলিমকে বিয়ের কথা বললে আমার সাথে তালবাহানা শুরু করে। সবশেষ আমাকে গত রোববার আমার বাড়ীতে এসে জোর করে ধর্ষণ করে। আমি এখন তিন মাসের অন্ত:সত্তা। এ ঘটনা যেন আমি কাউকে না বলি এ জন্য সেলিম আমাকে এলাকার প্রভাবশালী লোকজন দিয়ে নানাভাবে প্রাণনাশের হুমকি দিচ্ছে।এছাড়াও আমাকে ও এলাকার প্রভাবশালীদের মোটা আংকের টাকার বিনিময়ে ঘটনাটি ধামা চাপা দেয়ার চেষ্টা করছে। এখন আমি নিজের জীবন ও দুই সন্তান নিয়ে চিন্তিত আছি। আমি এর বিচার চেয়ে ধনবাড়ী থানায় অভিযোগ করেছি।

এ বিষয়ে ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. চান মিয়া এ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১