আপডেট : ০১ September ২০২১
নড়াইলে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষ থেকে করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা নগদ টাকা প্রদান করা হয়েছে। আজ বুধবার নড়াইল ক্লাবের সভাকক্ষে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিট এর আয়োজনে মোট ২০০ পরিবারের মাঝে প্রত্যেক পরিবারকে নগদ ২,৫০০ ( দুই হাজার পাঁচশত ) টাকা করে প্রদান করা হয়। বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডঃ সোহরাব হোসেন বিশ্বাসের সভাপতিত্বে জেলা শিক্ষা কর্মকর্তা এস, এম , ছায়েদুর রহমান, রেড ক্রিসেন্ট কর্মকর্তা মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু,নড়াইল ইউনিটের সাধারন সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, সরকারি কর্মকর্তা,সমাজসেবা কার্যালয়ের কর্মকর্তা, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, নড়াইল ইউনিটের কর্মকর্তা ও সদস্যরা এবং সহায়তা প্রাপ্তরা এ সময় উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এ আর্থিক সহায়তা প্রদান করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১