আপডেট : ৩১ August ২০২১
তালেবানের শীর্ষ মুখপাত্র মঙ্গলবার তাদের বিজয়ের জন্য আফগানদের অভিনন্দন জানিয়েছেন। সামরিক হস্তক্ষেপের ২০ বছর পর মার্কিন সৈন্যের সর্বশেষ দল দেশটি ছেড়ে যাওয়ার কয়েক ঘণ্টা পর তিনি এ অভিনন্দন জানালেন। খবর এএফপি’র। কাবুল বিমানবন্দরের রানওয়ে থেকে তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেন, ‘আফগানিস্তানকে অভিনন্দন। আমাদের সকলের এই বিজয়।’ তিনি আরো বলেন, ‘আমরা যুক্তরাষ্ট্র ও বিশ্বের সাথে সুসম্পর্ক গড়ে তুলতে চাই। তাদের সকলের সাথে কূটনৈতিক সুসম্পর্ককে আমরা স্বাগত জানাচ্ছি।’
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১