বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০২১

সিজদারত অবস্থায় মুসল্লির মৃত্যু


মসজিদে নামাজরত অবস্থায় মোমিন গাজী (৫৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার জুমার নামাজ চলাকালে উপজেলার খেজুরবুনিয়া বাজারের জামে মসজিদ এ ঘটনা ঘটে। মোমিন গাজী একই উপজেলার জেয়ালা নলতা গ্রামের মৃত ইব্রাহিম গাজীর ছেলে।

রমজান শেখ নামের এক মুসল্লি বলেন, মোমিন ভাই প্রতি জুমায় খেজুরবুনিয়া মসজিদে নামাজ পড়তে আসতেন। তিনি আমার পাশে নামাজ পড়ছিলেন। জুমার ফরজ দুই রাকাত শেষে তিনি সিজদাহ থেকে আর ওঠেননি। তাকে কোনো নড়াচড়া করতে না দেখে গায়ে হাত দিয়ে বুঝতে পারি তিনি মারা গেছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১