বাংলাদেশের খবর

আপডেট : ২৭ August ২০২১

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবি, ১২ মরদেহ উদ্ধার


ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকার সঙ্গে বালুবোঝাই একটি ট্রলারের সংঘর্ষ হয়েছে। এতে ৭০ যাত্রী নিয়ে নৌকাটি ডুবে গেছে। শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সদর উপজেলার লইছকা বিলে এ ঘটনা ঘটে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ১২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বহু হতাহতের আশঙ্কা করা হচ্ছে। পুলিশ ও ফায়ারসার্ভিস কর্মীরা ঘটনাস্থলে রওনা দিয়েছেন।

এক যাত্রী জানান, বিজয়নগরের চম্পকনগর থেকে বিকেল সাড়ে ৪টায় প্রায় ৭০ জন যাত্রী নিয়ে নৌকাটি ছেড়ে আসে। পথে একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হলে নৌকাটি ডুবে যায়। এতে তিনিসহ অনেকেউ সাঁতরে তীরে উঠতে পারলেও তার সাথে থাকা ছেলে, ভাসুরের ছেলে ও শাশুড়ি নিখোঁজ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা মোহাম্মদ হাছান ও সদর মডেল থানার ওসি মোহাম্মদ এমরানুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তারা জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঢাকায় ডুবুরিদলকে খবর দেওয়া হয়েছে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১