আপডেট : ২০ August ২০২১
ঠিক দুপুর ১টা, অসংখ্য নারী, পুরুষ, বৃদ্ধ, শিশু এক সঙ্গে জড়ো হয়েছে। জড়ো হওয়া প্রত্যেক লোকজনের হাতে রয়েছে থালা, প্লেট, বল । অপেক্ষায় রয়েছেন খাবারের জন্য। এরমধ্যে আগত লোকদেরকে সারিবদ্ধ ভাবে লাইনে বসিয়ে দিচ্ছেন খাবার। এমন দৃশ্য দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌর শহরের খড়মপুর শাহ পীর কল্লা শহীদ মাজার এলাকায়। সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন আত্মীয় ৩য় বর্ষ পালন উপলক্ষ্যে ৩শতাধিক ছিন্নমূল লোকদের মাঝে শুক্রবার দুপুরে এ খাবার বিতরণ করা হয়। সারিবদ্ধভাবে লাইনে বসে থেকে খাবার পেয়ে সবাই খুশি। খাবার বিতরণ কার্যক্রমে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনটির প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তী, সাংবাদিক দুলাল ঘোষ, কাজী হান্নান খাদেম, আত্মীয়’র সদস্য উপজেলা ছাত্রলীগের সভাপতি শাহবুদ্দিন বেগ শাপলু, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন নয়ন, শেখ দীপু, সুজন সাহা, এম আর আই রাকিব, এমদাদ কিবরিয়া, রাকিবা হাবিব, হৃদয় দেব, যুবায়েদ, সুদীপ্ত সাহা, কিবরিয়া, মমতা ঘোষ প্রমূখ। খোঁজ নিয়ে জানা যায়, ২০১৮ সালের ১৭ আগস্ট পৌর শহরে আত্মীয় নামক সেচ্ছা সেবক সংগঠনটি আত্মপ্রকাশ ঘটে। তাছাড়া খাবার বিতরণ করা হয় রেলওয়ে জংশন স্টেশন এলাকায়ও। প্রতিষ্ঠাবার্ষিকীতে বরাবরের মতো এবারও দিনটিকে স্মরণীয় করে রাখতে টানা ৪ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের ব্যতিক্রম উদ্যোগ নেন এই সংগঠনটি। এরমধ্যে ছিল বিনামূল্যে বৃক্ষরোপন, স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ণয়, চিকিৎসক এবং ্ওষধ বিক্রয় প্রতিনিধিদের মাঝে মিষ্টি বিতরণ, সর্বশেষ ছিন্নমূল অসহায় লোকজনের মাঝে খাবার বিতরণ করা হয়। আত্মীয়’এর থেকে পাওয়া তথ্য মতে জানা গেছে, কারোর রক্তের প্রয়োজন , রক্ত ছাড়া চিকিৎসা বা অপারেশন চলছে না সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা মোঠো ফোনে রক্তের প্রয়োজন এমন খবর পাওয়া মাত্র জীবন বাঁচাতে ছুটে চলেন সংগঠনের সদস্যরা। গত তিন বছরে এই সংগঠনের সদস্যদের রক্ত পেয়েছেন গর্ভবতী মা,ক্যান্সার আক্রান্তরোগী, দুর্ঘটনাসহ বিভিন্ন রোগী। এ পযর্ন্ত মোট ৫০০ জনের উপর রোগীকে ৬২৮ ব্যাগ রক্ত দেওয়া হয়। সংগঠনটির মোট নিবন্ধিত রক্তদাতা সদস্য রয়েছে ১৩শতাধিকের উপর। তাছাড়া এর বাইরেও আত্মীয়ের আহবানে সাড়া দিয়ে অনেকেই রক্ত দিয়ে থাকেন। এ সংগঠনের ফেসবুক ফ্রেন্ড রয়েছে ৮ হাজারের উপরে । দিন দিন বাড়ছে সদস্য সংখ্যা। মূলত এক ঝাঁক তরুণ-তরুণীর সমন্বয়ে গড়ে উঠেছে সংগঠনটি। সংগঠনের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়ক সমীর চক্রবর্তী বলেন, ‘সকল শ্রেণি পেশার মানুষের সমন্বয়ে আত্মীয় এখন অনেক সমৃদ্ধ একটি সংগঠন। রক্তের প্রয়োজনে মানুষের পাশে থাকার ব্রত নিয়ে যেভাবে এগুতে চাই সেটা অনেকটাই সম্ভব হয়েছে এলাকার মানুষের ব্যাপক সাড়ায়।’ প্রতিটি মানুষ যার যার অবস্থান থেকে মানব সেবা করা উচিত। এই সংগঠনের সদস্যরা রোগীদের জরুরী প্রয়োজনে রক্ত দিয়ে মানব সেবা করছেন। রক্তের অভাবে কোন মানুষের যাতে মৃত্যু না হয় সে লক্ষে বিনামূল্যে রক্ত দেওয়া হচ্ছে। প্রতিষ্ঠা লাভের পর থেকে এ পযর্ন্ত ৫শ জনেরও বেশী রোগীকে রক্ত দেওয়া হয়। এই সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে টানা ৪ দিন ব্যাপী নানা অনুষ্ঠানের নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এরমধ্যে ছিল বিনামূল্যে বৃক্ষরোপন, স্বাস্থ্যসেবা, রক্তের গ্রুপ নির্ণয়, চিকিৎসক এবং ওষুধ বিক্রয় প্রতিনিধিদের মাঝে মিষ্টি বিতরণ, সর্বশেষ খড়মপুর ও রেলওয়ে স্টেশন এলাকায় ছিন্নমূল অসহায় লোকজনের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১