বাংলাদেশের খবর

আপডেট : ২০ August ২০২১

কালিয়াকৈরে ২০ কোটি টাকার বনের জমি উদ্ধার


গাজীপুরের কালিযাকৈরে ২০ কোটি টাকা মূল্যের বনের জমি উদ্ধার করেছে বন বিভাগ। শুক্রবার সকালে( ২০ আগষ্ট) উপজেলার বক্তারপুর এলাকায় রয়েল গ্রীন কারখানার মালিকের দখল থেকে ওই জমি উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বনের জমিতে সামাজিক বনায়নের জন্য চারা রোপন করা হয়েছে।

বন বিভাগ সূত্রে জানা যায়,  রয়েল গ্রীন কারখানার মালিক উপজেলার কালিয়াকৈর রেঞ্জের অধীন চন্দ্রা বিটের বক্তারপুর এলাকায় ৪শত শতাংশ বন বিভাগের সরকারী বনের জমি জবর দখল করে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছে। 

বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মুদ ইউছুপ ও  সহকারী বন সংরক্ষক  ফাহিম মাসুদ এর নির্দেশনা  কালিয়াকৈর রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম দোলন এবং  চন্দ্রা বিট কর্মকর্তা শরিফ উর রহমান খান চৌধুরীর নেতৃত্বে শুক্রবার সকালে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানের আগে সার্ভেয়ার দিয়ে জমি পরিমাপ নির্ণয়  করে রয়েল গ্রীনের অবৈধ দখলে থাকা ৪শত শতাংশ বনের জমি চিহ্নিত করা হয়।

রয়েল গ্রীনের জবর দখল থেকে উদ্ধারকৃত বনের জমিতে সামাজিক বনায়নের জন্য চারা রোপন করা হয়েছে। চন্দ্রা বিট কর্মকর্তা শরিফ উর রহমান খান চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ দখল থেকে বনের জমি উদ্ধারে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১