আপডেট : ২০ August ২০২১
কক্সবাজার টেকনাফের সেন্টমার্টিনে ১৪ হাজার পিস মালিকবিহীন ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। গত বৃহস্পতিবার (১৯ আগস্ট) কোস্ট গার্ড অভিযান চালিয়ে এই ইয়াবাগুলো উদ্ধার করা হয়। কোস্ট গার্ড সুত্রে জানা যায়, টেকনাফের সেন্টমার্টিন ইউনিয়নের ছেঁড়াদ্বীপ সংলগ্ন এলাকায় সমুদ্রপথে মিয়ানমার হতে বাংলাদেশে ইয়াবা পাচার কালে স্টেশন কমান্ডার (সেন্টমার্টিন) লেঃ কমান্ডার মীর ইমরানুর রশীদ এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন সময়ে মিয়ানমার সীমানা হতে ১ টি কাঠের নৌকা (মগের বোট) বাংলাদেশ সীমানায় আসতে দেখা যায়। নৌকাটির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা নৌকাটি থামার সংকেত দিলে গতিবিধি পরিবর্তন করে মিয়ানমার সীমানার দিকে ফিরে যেতে শুরু করে। কোস্ট গার্ড সদস্যরা ধাওয়া করলে এক পর্যায়ে তারা একটি কালো রং এর পলিথিন ব্যাগ পানিতে ফেলে দিয়ে দ্রুত মিয়ানমার সীমান্তে প্রবেশ করে পালিয়ে যায়। এসময় পানি হতে কালো পলিথিনে মুড়ানো ব্যাগটি উদ্ধার করা হয় এবং পরবর্তীতে ব্যাগটি তল্লাশী করে ১৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এব্যাপারে সেন্টমার্টিন ষ্টেশন কমান্ডার লেঃ কমান্ডার মীর ইমরানুর রশীদ জানান, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ২০ আগষ্ট সকালের দিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১