বাংলাদেশের খবর

আপডেট : ১৭ August ২০২১

শোক দিবসে দুস্থদের খাবার দিয়েছে মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ


১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও দুস্থদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছে ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগ। আজ মঙ্গলবার মতিঝিলের টি,এন,টি স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ কর্মসূচি ও  এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ।

আর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু।

উক্ত অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ শাখার সভাপতি কামরুল হাসান রিপন ও সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক তারিক সাঈদ। অনুষ্ঠানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের শহিদ সকল সদস্যদের জন্য দোয়া ও মাগফিরাত কামনা করা হয়। অনুষ্ঠানের শেষে গরীব অসহায়দের মাঝে খাদ্য বিতরণ করা হয়। 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১