বাংলাদেশের খবর

আপডেট : ০৬ August ২০২১

ভারত থেকে এলো অক্সিজেনের পঞ্চম চালান


ভারত থেকে ১৮২ টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) পঞ্চম চালান নিয়ে ইন্দো-বাংলা এক্সপ্রেস ট্রেনটি সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছেছে।

আজ শুক্রবার (৬ আগস্ট) সকালে আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব এ তথ্য নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার (৫ আগস্ট) দিবাগত রাত ১টার দিকে ট্রেনটি সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। আন্তর্জাতিক এই প্রতিষ্ঠানটি পঞ্চম বারের মতো এ নিয়ে রেলপথে ভারত থেকে মোট ৯৮২ টন তরল অক্সিজেন বাংলাদেশে নিয়ে আসলো। খালাস শেষে ট্যাংকলরিগুলো অক্সিজেন নিয়ে সড়ক পথে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টের উদ্দেশ্যে যায় । সেখানে নেয়ার পর চাহিদা অনুযায়ী তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে।

এর আগে, ভারত থেকে গত ২৪, ২৮ ও ৩০ জুলাই এবং ১ আগস্ট ২০০ টন করে তরল অক্সিজেন নিয়ে ৪ ধাপে আসা ৮০০ টন তরল অক্সিজেন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে পৌঁছায়। শুক্রবার আসা ১৮২ টন নিয়ে ৫ম বারে সর্বমোট ৯৮২ টন তরল অক্সিজেন রেলপথে দেশে আসলো।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১