আপডেট : ০৩ August ২০২১
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, টিকা ছাড়া কেউ কর্মস্থলে আসতে পারবেন না। টিকার সার্টিফিকেট থাকতে হবে। তিনি বলেন, ১১ তারিখ থেকে মানুষের চলাচলের ক্ষেত্রে টিকা নেয়া বাধ্যতামূলক করা হয়েছে, অন্যথায় শাস্তির বিধান করার সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার করোনা পরিস্থিতি নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে মন্ত্রী সাংবাদিকদের এসব কথা বলেন। মন্ত্রী বলেন, ভ্যাকসিন ছাড়া কোন মানুষ মুভমন্ট করলে শাস্তিযোগ্য অপরাধ হিসাবে বিবেচনা করা হবে। সরকার দরকার হলে অধ্যাদেশ জারি করে শাস্তির ব্যবস্থা করবে। যেহেতু এখন সংসদ অধিবেশন নেই তাই অধ্যাদেশ জারি করা হতে পারে। তিনি বলেন, আগামী ৭ আগস্ট থেকে গ্রাম পর্যায়ে সারা দেশে ১৪ হাজার টিকা কেন্দ্র থেকে একযোগে টিকা দেয়া শুরু হবে। আগামী এক সপ্তাহে এক কোটি মানুষকে ভ্যাকসিনেটেড করবে স্বাস্থ্য মন্ত্রণালয়। এসব কেন্দ্রে এক কোটি মানুষকে টিকা দেয়া হবে। মানুষকে টিকা নিতে দৌড়াতে হবে না, আমাদের লোকজনই তাদের কাছে পৌঁছে যাবে। মোজাম্মেল হক বলেন, ১৪ হাজার কেন্দ্রে একযোগে টিকা দেয়া হবে। সেখানে আমরা বয়স্কদের অগ্রাধিকার দেবো, কারণ বৃদ্ধ লোকদের মৃত্যুঝুঁকি বেশি বলে মনে হয়েছে। শ্রমিক, বাসের হেলাপারসহ সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, টিকা ছাড়া কেউ কর্মস্থলে আসতে পারবেন না। টিকার সার্টিফিকেট থাকতে হবে। টিকা দিলেই ওয়েবসাইটে তথ্য চলে যাবে। সেগুলো চেক করা হবে। ৭, ৮, ৯ তারিখ সুযোগ রাখলাম। যাতে তারা টিকা নিয়ে ব্যবসা কেন্দ্র খুলতে পারে। সময় বাড়াচ্ছি , ১০ তারিখ পর্যন্ত সুযোগ দিচ্ছি। তিনি বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় ৭ দিনে ১ কোটি মানুষকে ভ্যাকসিন দেওয়ার ব্যবস্থা করেছে। সুতরাং ভ্যাকসিন ছাড়া ১৮ বছরের উর্ধ্বে কেউ রাস্তায় বের হলে শাস্তির মুখোমুখি হতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১