আপডেট : ০৩ August ২০২১
দেশে করোনা পরিস্থিতির মধ্যেই হানা দিয়েছে ডেঙ্গু। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত ২৬৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ঢাকায় ২৪৮ জন এবং বাকি ১৬ জন ঢাকার বাইরে ভর্তি হয়েছেন। এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে বর্তমানে ১০৭২ জন রোগী চিকিৎসাধীন আছেন। তাদের মধ্যে রাজধানীর বিভিন্ন হাসপাতালে ১০২৫ জন এবং ঢাকার বাইরে ৪৭ জন ভর্তি আছেন বলে কন্ট্রোল রুম থেকে জানানো হয়েছে। সরকারি প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ৩ হাজার ৪৪৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন। অন্যদিকে চিকিৎসা শেষে ২ হাজার ৩৭০ জন হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরে গেছেন। এর মধ্যে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ এবং গবেষণা ইনস্টিটিউটে (আইইডিসিআর) ডেঙ্গু সন্দেহে চারটি মৃত্যুর তথ্য পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১