বাংলাদেশের খবর

আপডেট : ৩১ July ২০২১

রোববার ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি


শিল্প কলকারখানা এবং গার্মেন্টস শ্রমিকদের কর্মস্থলে ফিরতে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সব জেলা এবং দৌলতদিয়া-পাটুরিয়া ও শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে রোববার দুপুর ১২ টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

আজ শনিবার রাতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) জনসংযোগ কর্মকর্তা মিজানুর রহমান গণমাধ্যমকে এ তথ্য জানান।

তিনি বলেন, ‘এখন থেকে রোববার দুপুর ১২টা পর্যন্ত যাত্রীবাহী নৌযান চলাচল করবে।’


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১