বাংলাদেশের খবর

আপডেট : ২২ July ২০২১

ঈদের ছুটিতে ঢাকা ছেড়েছে প্রায় ৮৩ লাখ সিম ব্যবহারকারী


পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশে গত ছয়দিনে রাজধানী ঢাকা ছেড়েছে ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২টি মোবাইল সংযোগ। গত ১৫ জুলাই থেকে ২০ জুলাই পর্যন্ত এই সংখ্যক মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

বুধবার রাতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আজ হাতে এলো ১৫ থেকে ২০ জুলাই ২১ ঢাকা ছেড়ে যাওয়া সিমের হিসাব। এই কদিনে ঢাকা ছেড়েছে ৮২ লাখ ৬৭ হাজার ৫৬২টি সিম। মনে রাখবেন এটি কিন্তু মানুষের হিসাব নয়। একজনের ১৫টা অবধি সিম থাকতে পারে। আবার ১টি সিমের সাথে বহুজন ঢাকা ছেড়ে থাকতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১