বাংলাদেশের খবর

আপডেট : ১৫ July ২০২১

ঠাকুরগাঁওয়ে ট্রাকচাপায় ৩ অটোরিকশাযাত্রী নিহত


ঠাকুরগাঁওয়ের সদর উপজেলায় ট্রাকচাপায় অটোরিকশার তিনযাত্রী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের আউলিয়াপুর বোর্ড অফিস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সদর উপজেলার সালান্দর এলাকার শিলপাড়া গ্রামের মজিবর রহমান (৫০), একই উপজেলার চোঙ্গাঘাটা এলাকার চঞ্চল (৩৫) ও গোলাম মস্তফা।

সদর থানার ওসি তানভিরুল ইসলাম জানান, দুপুর ১টার দিকে একটি ট্রাক পঞ্চগড়ের দিকে যাচ্ছিল। পথে ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের আউলিয়াপুর বোর্ড অফিস এলাকায় ওই ট্রাকটি বিপরীতমুখী একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আহত হন তিনজন।

আহতদের উদ্ধার করে ঠাকুরগা‍ঁও সদর হাসপাতাল নেয়া হলে সেখানে আরও একজনের মৃত্যু হয়। আহতরা সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান ওসি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১