আপডেট : ১৪ July ২০২১
স্বাস্থ্যবিধি মেনে নৌযানে চলাচল করতে যাত্রি সাধারণের প্রতি আহবান জানিয়েছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি। আজ বুধবার বেলা ১২টায় ঢাকায় সদরঘাট লঞ্চ টার্মিনালের বিভিন্ন উন্নয়নমূলক কাজ পরিদর্শনকালে সাংবাদিকদের সাথে এসব কথা বলেন। তিনি বলেন, লঞ্চে যাত্রিদের শতভাগ মাস্ক পরিধান করা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যবিধি মেনে না চললে এবং মাস্ক পরিধান না করলে যাত্রীদেরকে জরিমানা করা হবে। লকডাউন শিথিল হলেও স্বাস্থ্যবিধি মেনে চলার ক্ষেত্রে আমাদের দৃষ্টিভঙ্গি কঠোর। প্রতিমন্ত্রী সদরঘাটের লঞ্চ টার্মিনালের উন্নয়ন, পরিস্কার পরিচ্ছন্নতা ও সবুজায়ন দেখে সন্তোষ প্রকাশ করেন। তিনি এটাকে হযরত শাহজালাল বিমানবন্দরের মতো হয়েছে বলে জানান। তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এসব উন্নয়ন হয়েছে। প্রতিমন্ত্রী সদরঘাটে সুন্দরবন-১০ লঞ্চ ঘুরে দেখেন। লঞ্চের ডেকে যাত্রিদের“মাকিং’ প্রত্যক্ষ করেন। লঞ্চে পরিস্কার-পরিচ্ছন্নতা বজায় বজায় রাখতে মালিক শ্রমিকদের প্রতি আহবান জানান। তিনি বলেন, লঞ্চের কেবিন যাত্রিদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সমস্যা হবে না। ডেকের যাত্রিদের স্বাস্থ্যবিধি মেনে চলতে বিআডিব্লিউটিএ, লঞ্চ মালিক-শ্রমিক, আইন-শৃংখলা রক্ষাকারিবাহিনী পদক্ষেপ নেবে।
এসময় অন্যান্যের মধ্যে বিআইডব্লিউটিএ’র চেয়ারম্যান কমডোর গোলাম সাদেক উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বর্তমানে সদরঘাটে ২৬টি পন্টুন ও ১৬টি গ্যাংওয়ে রয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১