বাংলাদেশের খবর

আপডেট : ১৪ July ২০২১

দুই ও পাঁচ টাকা মূল্যমানের নতুন নোট আসছে কাল


বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত ২ ও ৫ টাকার কারেন্সি নোটে সিনিয়র অর্থ সচিব আব্দুর রউফ তালুকদারের স¦াক্ষর সংযোজন করে নতুন নোট মুদ্রণ করা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস হতে ইস্যু করা হবে। পরে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য অফিস থেকেও নোটটি ইস্যু করা হবে

নতুন ২ ও ৫ টাকা মূল্যমান নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের অনুরূপ হবে। নতুন মুদ্রিত উপরোক্ত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা ২ ও ৫ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা যুগপৎ চালু থাকবে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১