বাংলাদেশের খবর

আপডেট : ১১ July ২০২১

করোনায় মৃতদের দাফন কাজে পিপিই প্রদান জেলা প্রশাসনের


ঝালকাঠিতে করোনায় আক্রান্ত হয়ে মৃতদের দাফন ও সদকার কাজে নিয়োজিত কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্যদের জন্য ৫০পিস পিপিই, হ্যান্ড গ্লোভস ও গগজ প্রদান করেছে জেলা প্রশাসন।

আজ রবিবার দুপুরে জেলা প্রশাসক মো. জোহর আলী কোয়ান্টাম ফাউন্ডেশন নেতৃবৃন্দের হাতে এই পিপিই তুলে দেন। এ সময় এনডিসি ও নির্বাহী ম্যাজিস্টেট আহমেদ হাসান, কোয়ান্টাম ফাউন্ডেশন বরিশাল বিভাগীয় পরিচালক ফয়সাল মাহামুদ ও সদস্য ফয়সাল রহমানসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

সংগঠনের স্বেচ্ছাসেবকদের জন্য পিপিই ও অন্যান্য সামগ্রী প্রদান করায় জেলা প্রশসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন কোয়ান্টাম ফাউন্ডেশন কর্তৃপক্ষ।

প্রসংগত, কোয়ান্টাম ফাউন্ডেশনের সদস্য ও স্বেচ্ছাসেবকরা ঝালকাঠিসহ সারাদেশে করোনায় আক্রন্ত হয়ে মৃত ব্যাক্তিদের দাফন ও সদকারের কাজ করে আসছেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১