আপডেট : ১১ July ২০২১
জেলার মহেশপুরে অবৈধভাবে বাঁওড় ইজারা দেওয়ার প্রতিবাদে মাথায় কাফনের কাপড় বেঁধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শতাধিক মৎস্যজীবী। গতকাল শনিবার সকালে উপজেলার কুসুমপুর গ্রামে এ কর্মসূচির আয়োজন করে বাঁওড়পাড়ের বাসিন্দারা। এ সময় ব্যানার-ফেস্টুন নিয়ে মহেশপুরের কুসুমপুর, স্বরূপপুর, পিপুলবাড়িয়া চুয়াডাঙ্গার বেনীপুর ও ধান্যখোলা গ্রামের ১১৫টি পরিবারের তিন শতাধিক সদস্য অংশ নেন। মানববন্ধন কর্মসূচি থেকে বেনীপুর বাঁওড় ব্যবস্থাপনা কমিটির সম্পাদক পূর্ণ চন্দ্র হালদার বলেন, চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার বেনীপুর বাঁওড়টি আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ) ও সরকারের মাধ্যমে ৫০ বছরের জন্য চুক্তি হয়। এই চুক্তির মাধ্যমে বাঁওড়টিতে গত ৩০ বছর ঝিনাইদহের মহেশপুর ও চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার পাঁচটি গ্রামের মৎস্যজীবীরা তাদের জীবিকা নির্বাহ করে আসছেন। ২০১৪ সালে ভূমি মন্ত্রণালয় বাঁওড়টি লিজ দেওয়ার জন্য একটি নির্দেশনা জারি করে। ওই সময় মৎস্যজীবীরা হাইকোর্টে রিট পিটিশন করলে তারা পক্ষে রায় পান। এরপর থেকে তারা বাঁওড়টি ভোগ করে আসছেন। গত বছর আবারো একই নির্দেশনা জারি করলে মৎস্যজীবীরা রিট করে আবারো তাদের পক্ষে রায় পান। চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম বলেন, যারা মানববন্ধন করছেন তারা অন্যায় করছেন। সরকার রাজস্ব আদায় করছে তারা সরকারের কাজে বাধা দিচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১