বাংলাদেশের খবর

আপডেট : ০৮ July ২০২১

দুর্গাপুরে প্রশাসনের সাথে স্বেচ্ছাসেবকদের মতবিনিময়


নেত্রকোনার দুর্গাপুরে প্রশাসনের সাথে সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের স্বেচ্ছাসেবকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে স্বাস্থ্যবিধি মেনে উপজেলা নিবার্হী অফিসারের কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সংগঠনটির সদস্যরা বিগত কয়েক মাসে বনে ছেড়ে দেওয়া বন্যপ্রাণী গুলোর নিয়ে পর্যালোচনা, প্রাণীদের রক্ষায় সংরক্ষিত বন নির্ধারণ ও ভবিষ্যৎ সম্ভাবনা বিভিন্ন দিক তুলে ধরেন প্রশাসনের কাছে।

এছাড়াও করোনাকালীন এই সময়ে ভাইরাস প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের সাথে মতবিনিময় অনুষ্ঠিত হয় । করোণায় আক্রান্ত ব্যক্তির বাড়ি চিহ্নিত করে লকডাউন, আক্রান্ত ব্যক্তির প্রয়োজনীয় ঔষধ সামগ্রী ক্রয়ে সহায়তা ও আক্রান্ত হয়ে নিহত ব্যক্তিদের স্বাস্থ্যবিধি মেনে ও যথাযথ নিয়মে দাফন-কাফনের জন্য স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকার আহ্বান জানান উপজেলা নিবার্হী অফিসার।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার রাজিব উল আহসানের সভাপতিত্বে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের উপদেষ্টা একেএম ইয়াহিয়া, উপদেষ্টা ও দুর্গাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নির্মলেন্দু সরকার বাবুল, উপজেলা একাডেমিক সুপারভাইজার নাসির উদ্দিন, সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের সভাপতি রিফাত আহমেদ রাসেল, সহ-সভাপতি সুমন রায়, সাধারণ সম্পাদক মাসুম বিল্লাহ অভি, যুগ্ম সাধারণ সম্পাদক আনিসুল হক সুমন, সদস্য সুশান্ত প্রসাদ সহ প্রমূখ ।

 

এর আগে সহকারী কমিশনার (ভূমি), বিজিবি ও স্বেচ্ছাসেবক সদস্যদের নিয়ে উপজেলা পরিষদ মোড়ে করোনা মোকাবেলায় ভ্রাম্যমাণ আদালত ও মাক্স বিতরণ করেন তিনি । পরে স্বেচ্ছাসেবক সদস্যদের করোনা ভাইরাস থেকে দূরে রাখতে সেভ দ্য এনিমেলস অফ সুসং সংগঠনের মাঝে মাক্স বিতরণ করেন।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১