বাংলাদেশের খবর

আপডেট : ০৬ July ২০২১

খাসির দাম ৮০ হাজার টাকা


‘কালো সম্রাট’ নামের খাসির দাম হাঁকানো হচ্ছে ৮০ হাজার টাকা। উপজেলার একদন্ত ইউনিয়নের বারইপাড়া (হিন্দুপাড়া) গ্রামের নজরুল ইসলাম নামে এক কৃষক এই ‘কালো সম্রাট’কে পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে প্রস্তত করেছেন। ছাগলটি কেনার জন্য প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে কাস্টমার এসে ভিড় করছেন।

নজরুল ইসলাম কালু বলেন, এক বছর আগে আমার চাচাতো ভাইয়ের কাছ থেকে আমি ‘কালো সম্রাট’কে আট হাজার টাকা দিয়ে খরিদ করি। আমার মেয়ে মিনারা খাতুনকে পোষার জন্য ছাগলটি কিনে দেই। মেয়ে নিজেই ছাগলটিকে লালনপালন করতে থাকে। আমি যে বেডে ঘুমায় সেই বেডেই সম্রাট থাকে। গায়ের রং কালো হওয়ায় এই ছাগলটি শখ করে নাম রাখা হয়েছে সম্রাট।

তিনি বলেন, ছাগলটি প্রায় দুই মণ ওজন হওয়ায় এর দাম হাঁকানো হচ্ছে ৮০ হাজার টাকা। তবে এখন করোনাভাইরাস সংক্রমণ রোধে কঠোর লকডাউন চলছে সেহেতু বাজারের অবস্থা বুঝে আলোচনাসাপেক্ষে দাম কমবেশি হতে পারে।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১