বাংলাদেশের খবর

আপডেট : ০২ July ২০২১

আলী আহমেদ আশরাফকে বহিস্কার, জহিরকে কারণ দর্শানোর নোটিস


বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ফ্লোরিডার সাধারণ সম্পাদক আলী আহমেদ আশরাফকে সংগঠনের শৃঙ্খলা ভঙ্গ, নারীদের সাথে দুর্ব্যবহার , স্বেচ্ছাচারিতা ও ক্ষমতার অপব্যাবহার এর দায়ে বহিস্কার করা হয়েছে।

ফ্লোরিডার বাংলাদেশ অ্যাসোসিয়েশনের নেতাদের অভিযোগ, এর আগে বহিস্কৃত আলী আহমেদ আশরাফ যুক্তরাষ্টে নিযুক্ত বাংলাদেশি অ্যাম্বাসেডর সংবর্ধনা অনুষ্ঠানে বিশৃংঙ্খলা করে। অ্যাম্বাসেডরসহ ৫ জন মেয়র ২ জন কাউন্টি কমিশনারের সামনে চরম অসৌজন্যমূলক আচরনের ফলে বাংলাদেশিদের ভাবমূর্তি বিদেশি ডিপ্লোম্যাটদের সামনে মলিন হয়ে যায়।  এরপর থেকেই ফ্লোরিডার প্রায় সকল সংগঠন আলী আহমেদ আশরাফের এইসব কর্মকাণ্ডের জন্য বিচারের দাবি করে আসছিলো।

গত ২৪ ই  জুন বাংলাদেশ এসোসিয়েশন অফ ফ্লোরিডার একটি সাধারণ সভা আয়োজন করে।ওই সভায় সাধারণ সম্পাদক এর বিরুদ্ধে আনা অভিযোগের ভিত্তিতে তাকে সংগঠন এর সাধারণ সম্পাদক পদ , ডিরেক্টর পদ ও সদস্য পদ থেকে তাকে বহিস্কার করা হয়  এবং ফ্লোরিডার তথা যুক্তরাষ্ট্রের সকল প্রবাসী বাঙালির সংগঠন বাংলাদেশ  এসোসিয়েশন অফ ফ্লোরিডা সংক্রান্ত কোনো ব্যাপারে তার সাথে কোনো আলোচনা বা লেনদেন থেকে বিরত থাকার অনুরোধ করেছে কার্যনির্বাহী কমিটি। 

এরপর একই সভায়  বর্তমান  সভাপতি  এম রহমান জাহির  এর দুর্নীতি , স্বেচ্ছাচারিতার ব্যাপারেও  আলোচনা হয় এবং সভায় সভাপতির পদ থেকে তাকে কেন বহিস্কার করা হবে না তা ১ মাসের মধ্যে লিখিত ভাবে জানানোর জন্য বলা হয়। 

অভিযুক্ত আরিফ আহমেদ আশরাফ ফ্লোরিডা তে জামাত ও বিএনপিপন্থী রাজনীতির সাথে জড়িত ছিলো বলে জানা যায়। বাংলাদেশ এর মহান স্বাধীনতা যুদ্ধের বিরোধী শক্তি রাজাকারের পরিবারের ছেলে । তার পিতা মাওলানা মঈনুদ্দিন হোক , ফটিক ছড়ি ১৫ নং  নানক পুর ইউনিয়ন একজন তালিকাভুক্ত রাজাকার। (বিজ্ঞপ্তি)


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১