বাংলাদেশের খবর

আপডেট : ২২ June ২০২১

ঢাকা টাঙ্গাইল মহাসড়কে গণপরিবহন চলাচল বন্ধ


 সারা দেশে করোনা রোগী আক্রান্তের সংখ্যা বেড়ে যাওয়ায় সংক্রমণের তৃতীয় ঢেউ মোকাবিলায় ঢাকাসহ আশেপাশের সাতটি জেলায় আজ মঙ্গলবার থেকে লকডাউন শুরু হয়েছে।

গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ও কালিয়াকৈর নবীনগর সড়কে গণপরিবহন চলাচল বন্ধ করে দিয়েছে হাইওয়ে পুলিশ।

সালনা হাইওয়ে পুলিশের ওসি মীর গোলাম ফারুক জানান, গাজীপুরের হাইওয়ে রিজিয়নের পুলিশ সুপার আলী আহমদ খানতারেক নির্দেশে  এবং তার সরাসরি মনিটরিংয়ের    ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে খাড়াজোরা ও কালিয়াকৈর-নবীনগর সড়কে নন্দন পার্ক এলাকায় দুটি চেকপোস্ট বসানো হয়েছে। 

যাতে করে কোনো যাত্রীবাহী যানবাহন চলাচল করতে না পারে। 

তিনি আরো জানান. হাইওয়ে পুলিশ সরকারি আদেশ বাস্তবায়ন করতে রাস্তায় কাজ করে যাচ্ছে।  তবে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের  অনেক জায়গায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশ সমন্বয় করে  কাজ করে যাচ্ছে।

 


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১