বাংলাদেশের খবর

আপডেট : ২০ June ২০২১

লালমনিরহাটে ৯১৫ গৃহহীনের মাঝে ঘর ও জমির কাগজ প্রদান


মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রমের দ্বিতীয় পর্যায়ে লালমনিরহাটে ৯১৫জন পরিবারকে জমি ও ঘর প্রদান করা হয়েছে।

আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে সারাদেশে এ কার্যক্রের উদ্বোধন করেন।

এর পরেই লালমনিরহাট সদর উপজেলা পরিষদ হল রুমে গৃহহীন পরিবারদের মাঝে আনুষ্ঠানিকভাবে গৃহ ও জমি প্রদানের  কাগজপত্র হস্তান্তর করা হয়।

এ সময় জেলা পরিষদ চেয়ারম্যান মতিয়ার রহমান, স্থানীয় সরকারের উপ পরিচালক রফিকুল ইসলাম, কেন্দ্রীয়  আওয়ামীগ সদস্য সফুরা বেগম রুমি, পৌর মেয়র রেজাউল করিম স্বপন, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান কামরুজ্জামান সুজন, উপজেলা নির্বাহী অফিসার উত্তম কুমার রায়, সদর থানার ওসি শাহাআলম, সমাজসেবক কবি ফেরদৌসী বেগম বিউটিসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১