বাংলাদেশের খবর

আপডেট : ১৮ June ২০২১

রামেকের করোনা ওয়ার্ডে আরো ১২ জনের মৃত্যু


গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ১০টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে ১২ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে রাজশাহীর পাঁচজন, চাঁপাইনবাবগঞ্জের দু’জন, নাটোরের দু’জন এবং নওগাঁর তিনজন রয়েছেন।

মৃতদের মধ্যে করোনা পজেটিভ ছিলেন ছয়জন। এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন পাঁচজন। গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ভর্তি হয়েছেন ৪১ জন। এ নিয়ে ২৭১ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী ৩৪৯ জন।

আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে জেলার ৩৬৭টি নমুনা পরীক্ষায় ১৬১ জনের করোনা পজেটিভ রিপোর্ট আসে। রাজশাহীতে শনাক্তের হার ৪৩ দশমিক ৮৭ শতাংশ।

নওগাঁ জেলার ৩০টি নমুনায় ৯ জনের পজেটিভ রিপোর্ট আসে। নওগাঁয় শনাক্তের হার ছিল ৩০ শতাংশ।

এ দিন চাঁপাইনবাবগঞ্জের ১৬৪টি নমুনা পরীক্ষায় ৫০ জনের পজেটিভ আসে। শনাক্তের হার ৩০ দশমিক ৪৯ শতাংশ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১