আপডেট : ১২ June ২০২১
মাথায় ১৪ মামলা। অর্ধেকেরই বেশি মামলায় রয়েছে গ্রেফতারী পরোয়না। পুলিশের খাতায় পলাতক। তারপরও দাপট কমেনি বিএনপির এক নেতার। খোদ রাজধানীর পল্লবী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল মল্লিক এখন দাপটের সঙ্গে এলাকায় রয়েছেন। রাজনীতি করার পাশাপাশি তিনি আদম ব্যবসা ও জমিজমার দালালিও করছেন। সম্প্রতি পুলিশের এক প্রতিবেদনে বিএনপির এ নেতাকে পলাতক হিসেবে চিহ্নিত করা হয়েছে। তবে বিএনপিও ওই নেতার দাবি, তিনি মামলাগুলোতে জামিনে রয়েছেন। প্রত্যেক মামলার জামিনের কাগজ তিনি দেখাতে ব্যর্থ হয়েছেন। পুলিশের ওই প্রতিবেদনে দেখা যায়, পল্লবী থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল মল্লিকের বিরুদ্ধে মামলা দায়ের ২০১৭ সালের ১০ অক্টোবর, যার নম্বর ২৫, একই দিনে আরেকটি মামলা হয় যার নম্বর ২৫। এছাড়া একই বছরের ৬ ডিসেম্বর আরো দুটি মামলা দায়ের হয়। যার নম্বর ১৪ ও ১৫। ১৭ ডিসেম্বর দায়ের হয় দুটি মামলা। যার নম্বর ৩১ ও ৩২। ২০১৮ সালের ১৯ জানুয়ারি দুটি মামলা দায়ের হয়। যার নম্বর ৪০ ও ৪১। ফেব্রুয়ারি ২ তারিখে দুটি মামলা হয়। যার নম্বর ১ ও ২। ২৩ ফেব্রুয়ারি ১ টি মামলা হয়। যার নম¦র ৩৪। ১৪ মে একটি মামলা দায়ের হয়। যার নম্বর ৩৮। ৭ সেপ্টেম্বর দায়ের হয় আরও একটি মামলা । যার নম্বর ১৫। এগুলো অধিকাংশই মামলা বিশেষ ক্ষমতা ও অস্ত্র বিস্ফোরক আইনে দায়ের করা। গোয়েন্দা সংস্থার ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এসব মামলায় বিএনপি নেতা বুলবুল পলাতক রয়েছেন। অধিকাংশই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়না জারি রয়েছে। প্রতিবেদনে বলা হয়, রাজনীতির পাশাপাশি আদম ব্যবসা ও জমির দালালী করছেন বিএনপির এই নেতা। এদিকে পুলিশের খাতায় পলাতক বলা হলেও দিব্যি প্রকাশ্য ঘুরে বেড়াচ্ছেন এই নেতা। তার অফিস থেকে শুরু বাসাতে নিয়মিতই থাকছেন। অভিযোগ উঠেছে, পুলিশের সঙ্গে গোপন সখ্যতার কারণে তাকে গ্রেফতার করা হচ্ছেনা। এতগুলো মামলা থাকা সত্বেও বিএনপির এই নেতার প্রকাশ্য ঘুরে বেড়ানোর ঘটনায় থানা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। স্থানীয় লোকজন বলছেন, জমির দালালী করার সুবাদে পল্লবীর আলোচিত সাবেক এমপি আওয়ালের সঙ্গেও তার ঘনিষ্টতা রয়েছে। বর্তমানে তিনি গুলশানে একটি অফিস নিয়েও তার কার্যক্রম পরিচালনা করছেন। এদিকে পল্লবীর থানার ওসি পারভেজ ইসলাম জানান, থানা বিএনপির সাধারণ সম্পাদক বুলবুল মল্লিকের বিরুদ্ধে থানায় একডজনের বেশি মামলা রয়েছে। তিনি বলেন, থানায় নতুন এসেছি। কয়েকটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়না থাকার কথা। এটি দেখে বলতে হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১