আপডেট : ০৯ June ২০২১
আশুলিয়ায় একটি ডায়িং কারখানার বয়লারের পানিতে দগ্ধ হয়ে আহত পাঁচ শ্রমিকের একজন মারা গেছেন। গতকাল মঙ্গলবার রাত ১২টার দিকে শেখ হাসিনা বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় দগ্ধ শ্রমিক হাসানের মৃত্যু হয় বলে জানিয়েছেন তার ভাই হাসমত। নিহত হাসান কুড়িগ্রাম জেলার উলিপুর থানার হযরত আলীর ছেলে। তিনি আশুলিয়ার কুটুরিয়া এলাকায় ভাড়া থেকে এসডিএস ইয়ার্ন ডায়িং কারখানায় কাজ করতেন। নিহতের ভাই হাসমত জানান, বৃহস্পতিবার (০৩ জুন) আমার ভাইসহ বেশ কয়েকজন আশুলিয়ার কুটুরিয়া এলাকায় এসডিএস ইয়ার্ন ডায়িং কারখানায় কাজ করছিলেন। এ সময় দুর্ঘটনাবশত বয়লারের গরম পানিতে পাঁচজন দগ্ধ হয়। তাদের প্রথমে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়। এখানেই আমার ভাই মারা যায়। কারখানা কর্তৃপক্ষ আমাদের শান্তনামূলক দেড় লাখ টাকা দিতে চেয়েছেন। এ ব্যাপারে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সারোয়ার হোসেন বলেন, কারখানা মালিকের অবহেলার কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। এর দায় কোনোভাবেই কারখানা কর্তৃপক্ষ এড়াতে পারে না। চিকিৎসার সময়ও তারা যথেষ্ট অবহেলা করেছে। তিনি আরও বলেন, হাসান মারা যাওয়ার পরও কারখানা কর্তৃপক্ষ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিয়ে যথেষ্ট মানসিক চাপ দিয়েছে। দেড় লাখ টাকায় রাজি না হলে মরদেহ হস্তান্তর করবে না। এটা অত্যন্ত অনাকাঙ্ক্ষিত বিষয়।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১