আপডেট : ০৯ June ২০২১
দিনাজপুরের ঘোড়াঘাটে করোনা ভাইরাস আক্রান্ত এক রোগীকে বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুর সাত্তার মিলন। করোনা ভাইরাস আক্রান্ত ওই রোগী তানজির আহম্মেদ লিয়ন (২৬)। সে ঘোড়াঘাট পৌরসভার মিয়াপাড়া গ্রামের ইহসানী মিয়ার ছেলে। আজ বুধবার (৯ জুন) দুপুরে ঘোড়াঘাট পৌরসভার বাসস্ট্যান্ড সংলগ্ন আলিম মিয়ার বাড়িতে করোনা আক্রান্ত ওই রোগীর পুরো পরিবারকে হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছেন পৌর মেয়র। ঘোড়াঘাট পৌরসভার মেয়র আব্দুস সাত্তার মিলন বলেন, করোনা পজেটিভ আসা ওই রোগীর মা মেরিনা পারভীন আমাদের পৌরসভার টিকাদানকারী কর্মকর্তা। আজ তার ছেলের করোনা পজেটিভ এসেছে। যেহেতু তার মা আমাদের পৌরসভার কর্মরত রয়েছেন। তাই পুরো পরিবারকে আমি বাধ্যতামূলক হোম কোয়ারেন্টাইনে পাঠিয়েছি। কোয়ারেন্টাইনে থাকা অবস্থান তারা তাদের সার্বিক সমস্যা আমাকে জানাবে এবং আমি সেই অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো ও সহযোগীতা প্রদান করবো। ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর নেওয়াজ আহম্মেদ জানান, দীর্ঘদিন পর আজ ঘোড়াঘাটে নতুন করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছে। ওই রোগী আজ সকালে নমুনা দিয়েছেন। অ্যান্টিজেন র্যাপিড টেস্টের মাধ্যমে পরিক্ষা করলে তার ফলাফল পজেটিভ আসে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১