আপডেট : ০৭ June ২০২১
চাঁদপুর হাইমচর প্রতিনিধি : হাইমচরে মায়ের সঙ্গে অভিমান করে এক কিশোরী বিষপান করে আত্মহত্যা করেছে। গতকাল রবিবার (৬ জুন) রাত ৯টায় উপজেলার ৩নং আলগী দক্ষিন ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। ঐ কিশোরী চরভাঙ্গা গ্রামের খাজা আহমেদ গাজীর মেয়ে সালমা আক্তার (১৫)। মেয়েটি চরভাঙ্গা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেনীর ছাত্রী ছিলেন। পারিবারিক সূত্রে জানাজায়, রবিবার সন্ধ্যায় সালমা তার মায়ের সাথে ঝগড়া করে। বিষয়টি তার বাবা জানতে পেরে মেয়েকে জিজ্ঞাসা করলে সে তার বাবার সাথে বেয়াদবী করে। বেয়াদবীর কারনে বাবা খাজা আহমেদ গাজি মেয়েকে থাপ্পড় মারে। ঐ রাতেই বাবা-মা এর সাথে অভিমান করে ঐ কিশোরী বিষপান করে। পরিবারের লোকজন প্রথমে হাইমচর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডা. তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করেন। পরে চাঁদপুর সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চাঁদপুর সদর হাসপাতাল থেকে পোস্টমের্টামের জন্য মর্গে প্রেরন করা হয়েছে। হাইমচর থানা অফিসার ইনচার্জ মো. মাহবুবুর রহমান মোল্লা জানান, গতকাল রাতে এক কিশোরীর আত্মহত্যার সংবাদ আমরা পেয়েছি। আমরা জানতে পেরেছি মেয়েটি পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করেছে। মেয়েটির লাশ চাঁদপুর মডেল থানার মাধ্যমে মর্গে পাঠানো হয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১