আপডেট : ০৬ June ২০২১
জীবনের নিরাপত্তায় শ্যামগঞ্জ টু দুর্গাপুর বিরিশিরি রোডে অনিয়ন্ত্রিত বালুবাহী ট্রাক চলাচল বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৬ জুন) সকাল সাড়ে ১০টায় উপজেলার শ্যামগঞ্জ বাজারে ঘন্টাব্যাপী নিরাপদ শ্যামগঞ্জবাসীর ব্যানারে এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। সড়ক দুর্ঘটনারোধে কার্যকর পদক্ষেপ নেয়া এবং সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সুমেশ্বরী নদীর বালু ও নুড়ি পাথরবাহী ট্রাক চলাচল বন্ধের দাবি জানানো হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, নিরাপদ শ্যামগঞ্জের সমন্বয়কারী মো. মারিয়াম জামান সোহান, সদস্য সচিব জীবন হোসেন শাওন, সমাজকর্মী বেলাল হোসেন খান, শেখ সালাহ উদ্দিন শিক্ষক মাকমুদুল, গোবিন্দ বনিক, আল আমীন, শিক্ষার্থী অঙ্গন পাল প্রমুখ। এসময় বিভিন্ন শ্রেণি পেশার মানুষ স্বতঃস্ফুর্তভাবে অংশগ্রহন করেন। বক্তারা বলেন, বেপরোয়া ট্রাক চলাচল ও অদক্ষ চালকের কারণে শ্যামগঞ্জ বিরিশিরি সড়কে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। প্রাণ হারাচ্ছে পথচারী। নিয়মনীতির তুয়াক্কা না করেই অতিরিক্ত ভিজা বালুবোঝাই করে ট্রাক চলাচল করার ফলে সড়ক নষ্ট হচ্ছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১