আপডেট : ০৬ June ২০২১
করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ রোধে চলমান লকডাউনের (বিধিনিষেধ) মেয়াদ আরও ১০ দিন বাড়ানো হয়েছে। নতুন করে আগামী ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে এ বিধিনিষেধ। আগামী ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে রোববার (৬ জুন) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এর আগে গত ৩০ মে লকডাউনের বিধিনিষেধ বাড়িয়ে ৬ জুন পর্যন্ত করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়, করোনাভাইরাসজনিত রোগ (কোভিড-১৯) সংক্রমণের বর্তমান পরিস্থিতি বিবেচনায় আগের সব বিধিনিষেধ আরোপের সময়সীমা ৬ জুন মধ্যরাত থেকে ১৬ জুন মধ্যরাত পর্যন্ত বর্ধিত করা হলো। উল্লেখ্য, করোনা নিয়ন্ত্রণ রোধে চলতি বছরের ৫ এপ্রিল থেকে সাত দিনের জন্য গণপরিবহন চলাচলসহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করে সরকার। পরে আরও দুদিন বাড়ানো হয় সেই বিধিনিষেধ। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসার পর পরবর্তী দফায় ১৪ থেকে ২১ এপ্রিল পর্যন্ত কঠোর বিধিনিষেধ জারি করে শুরু হয় ‘সর্বাত্মক লকডাউন’। এরপর কয়েক দফায় তা বাড়িয়ে করা হয় রোববার (৩০ মে) মধ্যরাত পর্যন্ত।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১