আপডেট : ০৫ June ২০২১
আজ শনিবার থেকে দেশজুড়ে শুরু হয়েছে জাতীয় ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন ২০২১। এ ক্যাম্পেইন চালু থাকবে আগামী ১৯ জুন পর্যন্ত। এই সময় ৬ মাস থেকে ১১ মাস বয়সী সব শিশুকে একটি করে নীল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী সকল শিশুকে একটি করে লাল রঙের ভিটামিন 'এ' ক্যাপসুল বিনামূল্যে খাওয়ানো হবে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় আজ সকাল থেকে ২১৭ টি কেন্দ্রের মাধ্যমে ভিটামিন 'এ' প্লাস ক্যাম্পেইন শুরু হয়েছে। ২১৭ টি কেন্দ্রে ৪৩৬ জন ভলান্টিয়ার কাজ করছে। শ্রীমঙ্গল উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী জানান, শ্রীমঙ্গল উপজেলার ৯ ইউনিয়ন ও ১ পৌরসভায় মোট ৩৫ হাজার ২৭৭ শিশুকে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এরমধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ৩ হাজার ৮০১ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ৩১ হাজার ৪৭৬ জন। স্বাস্হ্য বিভাগ সুত্র জানায়, শিশুর সুস্হ্যভাবে বেঁচে থাকা, স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন 'এ' সবচেয়ে গুরুত্বপূর্ণ। এছাড়া এ ক্যাপসুল বিভিন্ন রোগের বিরুদ্ধে রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে। ভিটামিন 'এ' রাতকানা ও রক্তশূন্যতা রোধ করে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১