আপডেট : ০৫ June ২০২১
নড়াইলের কালিয়া উপজেলার জামরিলডাঙ্গা গ্রামের ৭৪ বছরের বৃদ্ধা সালেহা বেগমকে পুড়িয়ে হত্যার ঘটনায় আসামিপক্ষ ও বাদীপক্ষ পাল্টা-পাল্টি সংবাদ করেছে। আজ শনিবার দুপুরে নড়াইল প্রেসক্লাবে এক ঘন্টার ব্যবধানে সংবাদ সম্মেলন দুটি অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে বৃদ্ধা হত্যা মামলার আসামি ওহাব মোল্যার মেয়ে মিনা খাতুন দাবি করেন ৭৪বছর বয়সী অসুস্থ বৃদ্ধাকে তার পরিবারের সদস্যরা পুড়িয়ে হত্যা করে আমাদের বংশের লোকজনদের শায়েস্তা করতে আসামি করা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে সঠিকভাবে তদন্ত করে প্রকৃত খুনীদের সনাক্ত করে দৃষ্টান্তমুলক শাস্তি দাবি করেন। অপরদিকে সালেহা বেগমকে পুড়িয়ে হত্যা মামলার বাদী মিনি বেগম দাবি করেন, মামলাটি ভিন্নখাতে প্রবাহিত করতে মামলার সাক্ষীদের পুলিশ নির্যাতন চালিয়ে স্বীকারোক্তিমুলক জবানবন্দী নিয়েছেন। তিনি তার মায়ের হত্যাকারীদের সনাক্ত করে উপযুক্ত শাস্তি দাবি করেন। উল্লেখ্য- ২১ মে শুক্রবার রাত ১টার দিকে ঘরের বারান্দার একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় সালেহাকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সালেহা জামরিলডাঙ্গা গ্রামের নূর মোহাম্মদ খন্দকারের স্ত্রী। এর আগে ২০২০ সালের ২৬ সেপ্টেম্বর রাত সাড়ে ১১টার দিকে ছেলে আরিফ খন্দকারকে (৪৫) কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১