আপডেট : ২৭ May ২০২১
ফতুল্লায় নয় বছরের শিশু ধর্ষণ মামলায় সৃজন হাউজিং লিমিটেডের পরিচালক শামীম তারেককে (৩৬) আটক করেছে পুলিশ। গত বুধবার রাতে পাগলা দেলাপাড়া টাওয়ার পাড়ের ব্যবসায়ীক কার্যালয় থেকে তাকে আটক করে আজ বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। আটক তারেক শামীম পাগলা টাওয়ারপাড় এলাকার মিলন মিয়ার বাড়ির ভাড়াটিয়া বয়রা ডাক্তারের ছেলে। ফতুল্লা থানার উপ-পরিদর্শক মামলার তদন্তকারী কর্মকর্তা আশিক ইমরান জানান, ভিকটিম স্থানীয় একটি স্কুলের তৃতীয় শ্রেণির ছাত্রী। অভিভাকদের অনুপস্থিতিতে খালি ঘরে প্রবেশ করে ছুরির ভয় দেখিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করার অভিযোগে বুধবার সকালে শামীমকে আসামি করে মামলা করেন ভিকটিমের মা। বাদী এবং আসামি একই বাড়ির ভাড়াটিয়া।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১