বাংলাদেশের খবর

আপডেট : ২৩ May ২০২১

পটুয়াখালীতে দুই সাংবাদিককে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা


পটুয়াখালীতে প্রধানমন্ত্রী কর্তৃক প্রতিষ্ঠিত বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে অসুস্থ ও মৃত দুই  সাংবাদিক পরিবারের মধ্যে তিন লাখ টাকার অনুদানের চেক হস্তান্তর করা হয়েছে।  

আজ রোববার দুপুর ১২টায় পটুয়াখালী জেলা প্রশাসক ও সাংবাদিক কল্যাণ ট্রাস্ট জেলা কমিটির সভাপতি মো. মতিউল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মৃত সাংবাদিক মো. আনিসুর রহমানের সহধর্মীনি আসমা খাতুনকে দুই লাখ টাকা ও অসুস্থ সাংবাদিক জীবন কৃষ্ণ মন্ডলকে এক লাখ টাকার দুটি চেক হস্তান্তর করেন জাতীয় সংসদ সদস্য কাজী কানিজ সুলতানা হেলেন।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হুমায়ুন কবির,পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ,মির্জাগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান,সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন,কলাপাড়া প্রেসক্লাবের সভাপতি মো. হুমায়ুন কবির প্রমুখ।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১