আপডেট : ২২ May ২০২১
বাংলাদেশকে অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিতে যুক্তরাষ্ট্র রাজি হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। শুক্রবার সিএনএনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। এ সময় বিশ্বের উন্নয়নশীল দেশগুলোকে প্রায় ১ কোটি ৬০ লাখ ডোজ অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন দিতে চাওয়ায়, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনকে স্বাগত জানান আব্দুল মোমেন। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের সিরাম ইনস্টিটিউটের সঙ্গে তিন কোটি ডোজ অ্যাস্ট্রাজেনেকার টিকা কেনার জন্য চুক্তি করেছিল বাংলাদেশ। কিন্তু সিরাম এ পর্যন্ত ৭০ লাখ ডোজ টিকা দিয়েছে। আর ভারত উপহার হিসেবে দিয়েছে ৩২ লাখ ডোজ। তবে, যুক্তরাষ্ট্রে খাদ্য ও ওষুধ প্রশাসন-এফডিএ এই ভ্যাকসিন রপ্তানি অনুমোদন দিতে সময় নিচ্ছে বলে জানান তিনি। এ সময় এক প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যেহেতু রোহিঙ্গা ক্যাম্পে এখনও টিকা দেয়া সম্ভব হয়নি, তাই সরকার সেখানে খুবই কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়েছে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১