বাংলাদেশের খবর

আপডেট : ১৯ May ২০২১

মাদক নিরাময় কেন্দ্র থেকে তুরাগ নদে লাফ দিয়ে নিখোঁজ মাদকসেবী


গাজীপুরের কালিয়াকৈরে নিউ প্রত্যয় মাদক নিরাময় কেন্দ্র থেকে এক মাদক সেবী পালিয়ে তুরাগ নদীতে লাফ দিয়ে নিখোঁজ হয়েছে । আজ বুধবার সকালে ওই মাদক নিরাময় কেন্দ্র থেকে মাদকসেবী জাহিদ হোসেন (২৭) পালিয়ে বের হয়। পরে কেন্দ্রের লোকজন দেখে ফেললে পাশের তুরাগ নদীতে লাফিয়ে পড়ে ।

পরে টঙ্গী থেকে ফায়ার সার্ভিসের ডুবুরী দল উদ্ধার তৎপরতা চালায়,এই রিপোর্ট লেখা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।

মাদক নিরাময় কেন্দ্র সুত্রে জানান, গত ১৭ মে গাজীপুর সদর উপজেলার মনিপুর থেকে কালিয়াকৈর বাজারের ওই নিরাময় কেন্দ্রের আনা হয় ।

কালিয়াকৈর থানার ভার প্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী জানান, ফায়ার সার্ভিসের ডুবুরীদল উদ্ধার কাজ চালাচ্ছে। উদ্ধারের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১