আপডেট : ১৯ May ২০২১
গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় মোটরসাইকেল লেগুনা সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ দুই জন নিহত হয়েছে। আজ বুধবার সূত্রাপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। সে মির্জাপুর উপজেলার সাওয়ালী মহেড়া এলাকার আলাউদ্দিনের ছেলের শফিকুল (৩৬)। গোড়াই হাইওয়ে পুলিশের সার্জেন্ট শরিফুল ইসলাম বলেন, কালিয়াকৈর উপজেলার সূত্রাপুর এলাকায় বুধবার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে মোটরসাইকেল ও লেগুনার সংঘর্ষে মোটরসাইকেল আরোহীসহ ঘটনাস্থলে দুইজন নিহত হয়েছেন। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে মর্গে প্রেরণ করেন।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১