আপডেট : ১৪ May ২০২১
গাজীপুরের কাশিমপুরে ঈদকে সামনে রেখে গরু কাটতে গিয়ে নিজেই জবাই হয়ে গেলেন। বৃহস্পতিবার সকাল ৭টার দিকে কাশিমপুরের ৩ নং ওয়ার্ডের পূর্ব এনায়েতপুর স্কুল মার্কেট এলাকায় ঈদ উপলক্ষ্যে গরুর মাংস বিক্রির উদ্দেশ্যে কসাই আছিম উদ্দিন গরু জবাই করেন। জবাইকৃত গরুর মাংস কাটতে গিয়ে টুল থেকে পিছলে পড়ে নিজের হাতে থাকা গরু কাটার ধারালো অস্ত্র তার নিজের পেটের ডান পাশে ঢুকে যায়। ঘটনাস্থলে প্রচুর রক্তক্ষরণ হয়। তাৎক্ষণিক আছিম উদ্দিনকে কোনাবাড়ী পপুলার হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। আছিম উদ্দিন কসাই তার পরিবার নিয়ে পূর্বা এনাতপুরে মোস্তফা কামাল এর বাড়ীতে দীর্ঘদিন যাবত বসবাস করতেন। মৃত আজিমউদ্দিন এর লাশ তার গ্রামের বাড়ি পঞ্চগড় জেলার দেবিগঞ্জ থানার সলিম নগরে পাঠানো হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১