আপডেট : ১৩ May ২০২১
দেশে করোনাভাইরাসের কারণে চলমান ‘লকডাউন’ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। আজ বৃহস্পতিবার (১৩ মে) রাজধানীর ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রী বলেন, লকডাউন কোনো স্থায়ী সমাধান নয়, তবে জনগণ স্বাস্থ্যবিধি না মানলে লকডাউনের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। এ সময় হাছান মাহমুদ বলেন, আওয়ামী লীগ মানুষের পাশে আছে। কিন্তু বিএনপির রাজনীতি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বাস্থ্য ও শাস্তির মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। দোষারোপের রাজনীতি বন্ধ করে অন্তত ঈদের পর মানুষের পাশে দাঁড়াতে বিএনপির প্রতি আহ্বান জানান তথ্যমন্ত্রী। এর আগে, মঙ্গলবার (১১ মে) বিকেলে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন চলমান ‘লকডাউন’ আরও এক সপ্তাহ বাড়ানোর পরিকল্পনা রয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন। ওই সময় প্রতিমন্ত্রী বলেন, দেশে ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। এটা ঝুঁকির মধ্যে ফেলতে পারে। সংক্রমণ এড়াতে এই সিদ্ধান্ত আগামী ১৬ মে জানানো হবে।
Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.
বার্তাবিভাগঃ newsbnel@gmail.com
অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com
ফোনঃ ৫৭১৬৪৬৮১