বাংলাদেশের খবর

আপডেট : ১১ May ২০২১

টিকা আনতে চীন গেছে বিমানবাহিনীর পরিবহন বিমান


করোনাভাইরাসের (কভিড-১৯) টিকা আনতে বিমানবাহিনীর একটি বিমান চীনে গেছে। মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়, বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান আজ সকাল ৮টা ১২ মিনিটে করোনাভাইরাসের পাঁচ লাখ টিকা আনতে চীনের উদ্দেশে যাত্রা করেছে।

এর আগে সোমবার বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, সিনোফার্মের তৈরি পাঁচ লাখ করোনার টিকা ১২ মে বাংলাদেশে আসছে।

এরপর চীনের দূতাবাস নিজেদের ভেরিফায়েড ফেইসবুক পেজে জানায়, টিকার প্যাকেজিং সম্পন্ন হয়েছে। কোল্ড চেইন কন্টেইনারে করে সেগুলো বেইজিংয়ের আন্তর্জাতিক বিমানবন্দরের পথে রওনা হয়েছে।

রাষ্ট্রদূত আরও বলেন, ‘চীনের উপহারের টিকার জন্য বাংলাদেশকে ৩ ফেব্রুয়ারি প্রস্তাব দিয়েছিলাম। অথচ এই অনুমোদনের জন্য দীর্ঘ তিন মাস অপেক্ষা করতে হয়েছে।’

অগ্রিম টাকা নিয়েও নরেন্দ্র মোদি সরকারের নিষেধাজ্ঞার কারণে ভারতের সেরাম ইনস্টিটিউট বাংলাদেশে টিকা সরবরাহ বন্ধ করে দেয়। বিকল্প উৎস না থাকায় টিকা সংকটে বন্ধ হয়ে যায় দেশের টিকা কর্মসূচি।

সমালোচনার মুখে টিকার বিকল্প উৎসের খোঁজে নামে সরকার। রাশিয়ার স্পুৎনিক-ভি আর চীনের সিনোফার্মের টিকা অনুমোদনের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছেও টিকা চাওয়া হয়।


বাংলাদেশের খবর

Plot-314/A, Road # 18, Block # E, Bashundhara R/A, Dhaka-1229, Bangladesh.

বার্তাবিভাগঃ newsbnel@gmail.com

অনলাইন বার্তাবিভাগঃ bk.online.bnel@gmail.com

ফোনঃ ৫৭১৬৪৬৮১